• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না যুব সমাজ-জিএম কাদের

   ৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবে ২৩ বাংলাদেশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।একইসঙ্গে অবৈধ পথে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জিএম কাদের বলেন, অবৈধ পথে ইউরোপ যেতে আমাদের সন্তানরা প্রাণ হারাচ্ছে, এর চেয়ে কষ্টের সংবাদ আর হতে পারে না। স্বাধীনতার ৫৪ বছরেও মানব পাচার রোধ করা সম্ভব হয়নি। এমন দুঃখজনক ঘটনায় প্রমাণ হয়, দেশে কর্মসংস্থানের অভাব কতটা প্রকট। যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না। অবৈধ মানবপাচারকারীদের বিরুদ্ধে কালবিলম্ব না করে দৃষ্টান্তুমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক