• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ গ্রেপ্তার

   ৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, সিরাজগঞ্জের তাড়াশে আজিজের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে তাড়াশ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম জয়ী হন। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচিত হন তিনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক