• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদে নুসরাত জাহান

বিনোদন ডেস্ক    ২৩ এপ্রিল ২০২৬, ১০:২১ এ.এম.
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

সকালে স্বামী যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে দপ্তরে পৌঁছান নুসরাত। সেখানে উপস্থিত সংবাদকর্মীরা তাকে ঘিরে ধরলেও তিনি কোনো বক্তব্য দেননি। স্বামীর হাত ধরে সরাসরি দপ্তরের ভেতরে প্রবেশ করেন তিনি।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ প্রবীণ নাগরিকের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। ২০১৪-১৫ সময়ে ওই সংস্থা প্রায় ৪০০ জনের কাছ থেকে মাথাপিছু প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা গ্রহণ করে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ ফ্ল্যাট পাননি, এমনকি অর্থও ফেরত দেওয়া হয়নি।

তদন্তকারীদের দাবি, ওই সংস্থায় পরিচালক পদে যুক্ত ছিলেন নুসরাত জাহান। আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই তিনি তদন্ত সংস্থার নজরদারিতে রয়েছেন। এর আগে ২০২৩ সালেও একই ঘটনায় তাকে তলব করা হয়েছিল। সাম্প্রতিক তদন্তে নতুন তথ্য ও নথি পাওয়ায় তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

সকাল থেকে শুরু হওয়া জিজ্ঞাসাবাদ সন্ধ্যা পর্যন্ত চলে। দীর্ঘ সময় ধরে তদন্ত কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নুসরাত। তার বক্তব্য নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে দপ্তর থেকে বের হওয়ার সময়ও তিনি গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ