• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রুনা লায়লা এবার সিডনি-মেলবোর্নে সুরের জাদু ছড়াবেন

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৬, ১০:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা অস্ট্রেলিয়ায় সুরের মূর্ছনা ছড়াতে যাচ্ছেন। দেশটির সিডনি ও মেলবোর্নে পৃথক দুটি কনসার্টে গান শোনাবেন তিনি।

আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা লাইভ ইন সিডনি’। এরপর ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে তার আরেকটি কনসার্ট।

কনসার্ট দুটির বিষয়টি নিশ্চিত করে রুনা লায়লা বলেন, “কনসার্ট দুটি খুব বড় পরিসরে হচ্ছে। আমি আশাবাদী, ভালো কিছু হবে। আয়োজকরা আমাকে জানিয়েছেন, এরই মধ্যে টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।”

জানা গেছে, সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে আগামী ২৯ জুলাই সিডনির উদ্দেশে রওনা হবেন এই শিল্পী। দুটি কনসার্ট শেষে ১০ আগস্ট দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

অস্ট্রেলিয়ায় সর্বশেষ কবে পারফর্ম করেছেন-এমন প্রশ্নে রুনা লায়লা বলেন, “অনেক বছর হয়ে গেল, প্রায় এক দশক। দুই বাংলার শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম তখন।”

ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি ও ইংরেজিসহ ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। সংগীতজীবনে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি।

তিনি বলিউডের খ্যাতিমান সুরকার ও শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন, গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড অর্জন করেছেন। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়, মডেলিং এবং রিয়েলিটি শোর বিচারকের দায়িত্বও পালন করেছেন। মানবিক কাজেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

রুনা লায়লা মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘দি রেইন’, ‘জাদুর বাঁশি’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও’ ও ‘তুমি আসবে বলে’ সিনেমায় গান গেয়ে সেরা গায়িকা হিসেবে এই স্বীকৃতি পান। এছাড়া ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা