স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দল কুড়িগ্রামে

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ইএসডিও’র “সীড্স”কর্মসূচী পরিদর্শন করেছেন নরওয়ের দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের প্রতিনিধি দল।
সোমবার (২০ এপ্রিল) স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি মিস ক্রিস্টিন বিয়োরা’র নেতৃত্বে একটি পরিদর্শন টিম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, কর্মসূচী ব্যবস্থাপক (ইআই) চন্দন কুমার সরকার এবং ঢাকা অফিসের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও ইএসডিও’র প্রধান কার্যালয়ের প্রতিনিধি আবু জাফর নুর, হেড অব ফিল্ড অপারেশন ও সীড্স কর্মসূচীর ফোকাল পারসনসহ
সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন টিম কুড়িগ্রাম সদর, উলিপুর ও রাজারহাট উপজেলাসহ বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন। তারা উলিপুর উপজেলার বগুলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত চাইল্ড ক্লাব, সাদুয়াদামারহাট গ্রামের জনসংগঠন, দাসেরহাটে জ্বলেশ^রী আঙ্গিনার কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম এবং রাজারহাট উপজেলার কিশোরী ফোরাম ও টিভেট সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে দাতা সংস্থার প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন এবং ইএসডিও’র উদ্যোগকে প্রশংসা করেন। তারা জানান, এ ধরনের কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ২০১৯ সাল থেকে কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলার ৯টি ইউনিয়নে “সীড্স”প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটি ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে এবং এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা







