• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নড়াগাতীতে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের হেল্পডেস্ক

নড়াইল প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নড়াইলের নড়াগাতীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্পডেস্ক পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নড়াগাতী থানা শাখা।

মঙ্গলবার (২১ এপ্রিল) আয়োজিত এ কার্যক্রমে পরীক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থাও রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য হাফেজ মোঃ জাকারিয়া। এতে সভাপতিত্ব করেন নড়াগাতী থানা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুর রহমান। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

হাসিবুর রহমান বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এই হেল্পডেস্ক চালু করা হয়েছে। আজকের কার্যক্রমে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক সেবা পেয়েছেন।

ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত ৩ পরিবার
বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত ৩ পরিবার
পাংশায় চাঁদা না দেয়ায় কৃষককে মারপিট
পাংশায় চাঁদা না দেয়ায় কৃষককে মারপিট
ছোটো ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই খুন
ছোটো ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই খুন