• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাংশায় পুলিশের অভিযানে গাঁজাসহ কবিরাজ গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজাসহ এক কবিরাজকে গ্রেপ্তারকরেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই কবিরাজের নাম কানু কুমার দাস বৈষ্ণব (৬২)।

তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পাংশা পৌরসভার নারায়নপুর পূর্ব রেলগেট এলাকায় বসবাস করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন পাংশাতে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছেন বলে জানা যায়।

সোমবার (২০ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে পাংশা থানার এসআই (নি.) চান মিয়া সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি চলাকালে পৌরসভার নারায়নপুর এলাকার পূর্ব রেলগেট সংলগ্ন একটি কবিরাজি দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ভিতর থেকে কানু কুমার দাস বৈষ্ণবকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশিকালে তার কাছ থেকে ২১০ (দুইশত দশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ -এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারুণ্যের উদ্যমে বদলে যাচ্ছে সাভারের কৃষিচিত্র
তারুণ্যের উদ্যমে বদলে যাচ্ছে সাভারের কৃষিচিত্র
ছবি: সংগৃহীত
মাতারবাড়ী প্রকল্পের চুরি হওয়া দেড় টন ক্যাবল উদ্ধার করল আনসার
ফেসবুকে প্রেম, দুই তরুণীকে বিয়ে করতে তিন যুবকের এলাহী কাণ্ড
ফেসবুকে প্রেম, দুই তরুণীকে বিয়ে করতে তিন যুবকের এলাহী কান্ড