• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নরসিংদীর ৩ নারী পেলেন বিএনপির মনোনয়ন

নরসিংদী প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন নরসিংদীর তিন নারী নেত্রী। তাদের মধ্যে একজন ছাড়া বাকিরা দীর্ঘদিন ধরে বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সহধর্মিণী অ্যাডভোকেট শিরিন সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নির্বাচিত সিনেট সদস্য ছিলেন। তিনি ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলেরও সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে সেলিনা সুলতানা নিশিতা নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের আলী নেওয়াজের কন্যা। ছাত্ররাজনীতির অঙ্গনে তিনি দীর্ঘদিনের পরিচিত ও ত্যাগী মুখ। তিনি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের টানা তিনবারের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়া বেলাব উপজেলার ফাহমিদা হক টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের সহধর্মিণী। জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাহমিদা হক নিজেও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য (বোর্ড অব ডিরেক্টর) হিসেবে যুক্ত রয়েছেন।

নরসিংদীর এই তিন নারী নেত্রীর মনোনয়নকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/রেজাউল করিম রাফি/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারুণ্যের উদ্যমে বদলে যাচ্ছে সাভারের কৃষিচিত্র
তারুণ্যের উদ্যমে বদলে যাচ্ছে সাভারের কৃষিচিত্র
ছবি: সংগৃহীত
মাতারবাড়ী প্রকল্পের চুরি হওয়া দেড় টন ক্যাবল উদ্ধার করল আনসার
ফেসবুকে প্রেম, দুই তরুণীকে বিয়ে করতে তিন যুবকের এলাহী কাণ্ড
ফেসবুকে প্রেম, দুই তরুণীকে বিয়ে করতে তিন যুবকের এলাহী কান্ড