• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউন ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

শিক্ষক সংকট ও পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১০২ জন শিক্ষকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমস্যাগুলোর দ্রুত সমাধান না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রমে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি না হলে বুধবার থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন শুরু হবে। এ সময় প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরাও সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।

শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সিন্ডিকেট অনুমোদিত বিধিমালার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে জারি করা এক নির্দেশনায় পদোন্নতি ও সংশ্লিষ্ট বিধিমালা চ্যান্সেলরের অনুমোদন ছাড়া কার্যকর না করার কথা বলা হয়েছে।

এই নির্দেশনার ফলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান কাঠামো ও কার্যক্রম আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করেছেন শিক্ষকরা। তাদের আশঙ্কা, চ্যান্সেলরের অনুমোদিত সংবিধি ও বিধিমালা ছাড়া শিক্ষাক্রম নির্ধারণ, পরীক্ষা গ্রহণ এমনকি ডিগ্রি প্রদানও প্রশ্নবিদ্ধ হতে পারে।

এদিকে শিক্ষক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের অধিকাংশেই একাধিক ব্যাচে পাঠদান চললেও অনেক বিভাগে মাত্র তিন থেকে চারজন শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ৫১টি শূন্যপদ পূরণ না হওয়ায় বিদ্যমান শিক্ষকরা অতিরিক্ত চাপের মধ্যে রয়েছেন।

পাশাপাশি খণ্ডকালীন শিক্ষকদের ভাতা বন্ধ থাকায় শিক্ষাদান কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানান তারা। একই সঙ্গে ২৪ জন শিক্ষকের পদোন্নতির সুপারিশ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ বাড়ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন