• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেসিকে ছাপিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ এ.এম.
এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অনিয়মে জড়িত কেউ মন্ত্রণালয়ে একদিনও টিকতে পারবে না।

সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “আমার এ মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, সে ২৪ ঘণ্টাও বহাল থাকতে পারবে না। আজকেও একজনকে বিদায় করেছি। আগামীতেও কাউকে ছাড় দেবো না।”

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিষয় নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, তাকে নিয়ে ‘ট্রল’ করা হয়েছে যে পরীক্ষার দিন নাকি রুটিন প্রকাশ করা হবে।

তিনি বলেন, “আমাকে নিয়ে ট্রল করেছে, পরীক্ষার দিন রুটিন দেওয়া হবে। কামরুজ্জামান রতন সংসদ সদস্য আমাকে কল করে বলেছেন, মিলন ভাই এটা কি বললেন, পরীক্ষার দিন আপনি রুটিন দেবেন।”

এ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি বললাম, রতন আমি তো ভেবেছি রেজাল্ট আউট হওয়ার পর আমি রুটিন দেবো। যেহেতু ভার্চুয়াল মব বলছে আমি পরীক্ষার দিন রুটিন দেবো, সারা দেশে ছেয়ে গেছে, এজন্য আমি বলছি রেজাল্ট আউট হওয়ার পর রুটিন দেবো।”

মন্ত্রী আরও বলেন, “এখানে কিছু ভার্চুয়াল মব আছে, তারা এগুলো বলে। প্রতিটা পরীক্ষা যে টাইমে হয়, ঠিক সেই টাইমে হবে। আপনারা কি চান এক বছর পরীক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হোক? তা হতে দেবো না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের বদলি-পদায়নে নতুন নীতিমালা
প্রাথমিকের বদলি-পদায়নে নতুন নীতিমালা
মানারাতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন
মানারাতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন
শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে দক্ষ শিক্ষক অপরিহার্য: ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে দক্ষ শিক্ষক অপরিহার্য: ববি হাজ্জাজ