{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

এবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক    ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ইরান যুদ্ধ নিয়ে সরাসরি মন্তব্য করে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দ্রুত জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সোমবার (২০ এপ্রিল) চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে শি এসব কথা বলেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি স্বাভাবিক নৌ চলাচলের জন্য সব সময় উন্মুক্ত থাকা উচিত। তবে এ বিষয়ে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র বা ইরানের নাম উল্লেখ করেননি।

শি জিনপিং বলেন, চীন তাৎক্ষণিক ও সর্বাত্মক যুদ্ধবিরতি চায় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিতে প্রস্তুত।

এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দ্বারা একটি ইরানি জাহাজ 'জোরপূর্বক আটক' করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। শির এই মন্তব্য সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আসে।

গত সপ্তাহেও শি জিনপিং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।  স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক শৃঙ্খলা ভেঙে পড়ার পথে। একই সময় আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি সতর্ক করে বলেন, বিশ্বকে জঙ্গলের আইনে ফিরে যেতে দেওয়া যাবে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেন, শি জিনপিং তাকে একটি 'সুন্দর চিঠি' পাঠিয়েছেন। সেখানে চীন ইরানে অস্ত্র সরবরাহ করছে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি চালু রাখার বিষয়ে চীন সন্তুষ্ট।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্যমতে, ২০২৫ সালে ইরান থেকে রপ্তানিকৃত তেলের ৮০ শতাংশেরও বেশি চীন কিনেছে, যা দেশটিকে ইরানের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত করেছে। 

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প