• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পি.এম.
ছবি : সংগৃহীত

‘ফুয়েল পাশ বিডি’র আওতাভুক্ত হলো দেশের আরও ১৯ জেলা।  ফলে এসব এলাকা থেকেও তেল মিলবে এ অ্যাপে।  দেশে তেল সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে মোবাইল অ্যাপটি চালু করে সরকার।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে এ সেবাটি প্রথমে রাজধানীতে চালু করলেও এখন তা সম্প্রসারণ করে দেশের বিভিন্ন শহর ও জেলায় কার্যক্রম বিস্তৃত করা হয়েছে।

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে সোমবার (২০ এপ্রিল) দুপুরে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, দেশব্যাপী ফুয়েল পাশ ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল এক বার্তায় ঢাকা, ঢাকা মহানগর, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, বরিশাল, বরিশাল মহানগর, খুলনা, খুলনা মহানগর, রাজশাহী, রাজশাহী মহানগর ও ময়মনসিংহে অ্যাপটি নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়।

পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাশের নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫
সংরক্ষিত নারী আসন জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫
প্রধানমন্ত্রীকে টাকার মালায় বরণ করল ছোট্ট শিশু
প্রধানমন্ত্রীকে টাকার মালায় বরণ করল ছোট্ট শিশু
সিআইডির অনুসন্ধানে কোটি টাকার মাদক সিন্ডিকেট, আটক ৭
সিআইডির অনুসন্ধানে কোটি টাকার মাদক সিন্ডিকেট, আটক ৭