• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এগিয়ে গার্মেন্টস খাত

দেশে রফতানি আয়ে সুবাতাস

   ৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে পণ্য রফতানি আয় হয়েছে ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বছরের ব্যবধানে যা বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪১৯ কোটি ৬৯ লাখ ডলার। সোমবার (৩ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে জানুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ কোটি ৪৩ লাখ ডলারে। আর ২০২৪ সালে এ আয় ছিল ৩৪৭ কোটি ১০ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৮৫ কোটি ২ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১৮১ কোটি ৪০ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৫২ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, জানুয়ারিতে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য রফতানি বেড়েছে। তবে কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের। হোম টেক্সটাইলের রফতানি আয় ১ দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ ডলারে। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ। জানুয়ারিতে রফতানি হয়েছে ৯ কোটি ১৭ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

এ ছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ২১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৮৩ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪৫ লাখ ডলার।

এ ছাড়া প্লাস্টিক পণ্যে ২৪ দশমিক ২২ শতাংশ, চামড়ায় ৮ দশমিক ৮ শতাংশ, প্রক্রিয়াজাত পণ্যে ১১ দশমিক ৬৯ শতাংশ, কৃষিজাত পণ্যে ১০ দশমিক ৫৯ শতাংশ, হিমায়িত পণ্যে ১৩ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিনে সোনার দাম বাড়ল ২১৫৮ টাকা
একদিনে সোনার দাম বাড়ল ২১৫৮ টাকা
এপ্রিলে বেড়েছে মূল্যস্ফীতি
এপ্রিলে বেড়েছে মূল্যস্ফীতি
চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ
চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ