• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এপ্রিলের ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার গ্যাস মজুদ থাকলেও তা উত্তোলনে আ. লীগ সরকার উদ্যোগ নেয়নি বিএনপির মনোনয়ন পাননি আফরোজা আব্বাসসহ হেভিওয়েট অনেকে সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে ৭ বছর কারাদণ্ড চীনের স্যাটেলাইট যেভাবে বাড়াচ্ছে ইরানের যুদ্ধশক্তি ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের রিমান্ডে ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

কাফরুলে গার্মেন্টস মালিককে কোটি টাকা চাঁদার দাবিতে গুলি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পি.এম.
গার্মেন্টস মালিককে গুলির ঘটনায় গ্রেপ্তার ৪ জন। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর কাফরুলে গার্মেন্টস কারখানার মালিকের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে মিরপুরে র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।

এর আগে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রানা (৩১), সাগর শেখ (২৮), কালু (২৮) ও শশী (২২)। তারা বিভিন্ন সময়ে রাজধানীর মিরপুর ও কাফরুল এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

কে এন রায় নিয়তি জানান, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় কাফরুলের একটি গার্মেন্টস কারখানার মালিক তার অফিসে কাজ করছিলেন। এ সময় ১২-১৩ জনের একটি দল অফিসে ঢুকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজন অস্ত্র বের করে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা অফিসের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়। ঘটনাস্থল ত্যাগের সময় সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃত রানা এ ঘটনার মূল পরিকল্পনাকারী। গার্মেন্টসটি তুলনামূলক নির্জন এলাকায় হওয়ায় এটিকে টার্গেট করা হয়। ঘটনার আগে রানা সেখানে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে এবং পরে সহযোগীদের নিয়ে অস্ত্রসহ হামলা চালায়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/এমআই/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিহ্যাবের পরিচালক নির্বাচিত হলেন বগুড়ার সন্তান ইঞ্জিনিয়ার ফিলিপ
রিহ্যাবের পরিচালক নির্বাচিত হলেন বগুড়ার সন্তান ইঞ্জিনিয়ার ফিলিপ
গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
নগর ভবনে ডিএসসিসির বিভাগীয় প্রধানদের সমন্বয় সভা অনুষ্ঠিত
নগর ভবনে ডিএসসিসির বিভাগীয় প্রধানদের সমন্বয় সভা অনুষ্ঠিত