• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাস ভাড়ার সিদ্ধান্ত হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ১১:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

সরকার জ্বালানি তেলের বর্ধিত মূল্য ঘোষণার পর বাস–মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জোরালো দাবি ওঠে। এরপর বৈঠক হয় রোববার (১৯ এপ্রিল) রাতে। একপর্যায়ে ভাড়া বৃদ্ধির বিষয়ে বৈঠকে অংশগ্রহণকারীরা একমত হলেও ভাড়া কতটা বৃদ্ধি করা হবে তা চূড়ান্ত হতেই রাত ১০টা বেজে যায়। পরে আজ সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে সিদ্ধান্ত হবে বৈঠকে অংশগ্রহণকারীরা জানিয়েছেন। 

জানা গেছে, সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হবে।  চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

রোববার রাত আটটার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে শুরু হওয়া বৈঠকে বিআরটিএ কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি দীর্ঘদিন ধরেই চলে এসেছে। এ ক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।  

তবে পরিবহনমালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালের পর বাস–মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি। এর মধ্যে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন ওয়েলের খরচ বেড়েছে। সেটাও আমলে নিতে হবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বলেন, তারা জ্বালানি মূল্যবৃদ্ধির পাশাপাশি অন্যান্য ব্যয় বৃদ্ধির বিষয়টিও আমলে নেওয়ার কথা বলেছেন। এখন বাকিটা বিআরটিএ, সড়ক পরবিহন মন্ত্রণালয়, সর্বোপরি সরকারের সিদ্ধান্ত। 

বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে দেয় না। ট্রাক–কাভার্ড ভ্যানসহ মালাবাহী যানেরও ভাড়া সরকার ঠিক করে দেয় না।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ পাম্প মালিক সমিতির
জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ পাম্প মালিক সমিতির
রিহ্যাবের নতুন নেতৃত্বে সভাপতি আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক
রিহ্যাবের নতুন নেতৃত্বে সভাপতি আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক
দেশে জ্বালানি তেলের দাম বাড়ল
দেশে জ্বালানি তেলের দাম বাড়ল