• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

এনসিপিতে তিন সংগঠনের ৪৪ নেতাকর্মীর যোগদান

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ১০:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে একযোগে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র ৪৪ জন নেতা-কর্মী।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন দলের আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন ইরা, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়াও আরও অনেকে দলে যোগ দেন, যাদের মধ্যে রয়েছেন হাসান তানভীর, আয়মান জাহান, তানভীর আহমেদ মন্ডল, জাহিদুর রহমান, ওয়াহিদ আলম, মোশাররফ হোসেন, মোহাম্মদ জুনায়েদ, সুলতান মারুফ তালহা, তৌফিক মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, মোহাম্মদ রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মোহাম্মদ সোলায়েম হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ নুমান, ফায়াজ শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমামউদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমিদ, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জবি), রাকিবুল ইসলাম (জাবি), সাদাত মুত্তাসিম প্রান্তিক (এনএসইউ), মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান ও আল মাহমুদসহ মোট ৪৪ জন।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম জানান, যোগদানকারী সবাইকে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দায়িত্ব বণ্টন বিষয়ে বিকেলে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়েও আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পর্যায়ক্রমে এনসিপিতে যোগ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, রিফাত রশিদকে জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে যুক্ত হচ্ছেন। শাহাদাত হোসেন ও এস এম সুইটকে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানা গেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে