• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ পাম্প মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিক্রিয়া জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করায় তারা সরকারকে অভিনন্দন জানাচ্ছে। এতে তেল মজুতের প্রবণতা কমবে এবং বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে বলে তাদের বিশ্বাস।

এর আগে একই রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) থেকে এই দাম কার্যকর হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাড়ল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত
এলপিজির নতুন দাম ঘোষণা আজ
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন