• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চীনের চেম্বারের সাথে ডিসিসিআইয়ের ৩টি চুক্তি

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এ.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও চীনের উদ্যোক্তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং চীনের ৩টি প্রধান চেম্বারের মধ্যে সহযোগিতার স্মারক স্বাক্ষর হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) চীনের গুয়াংডং তে এই চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার।

ঢাকা চেম্বার জানায়, সহযোগিতা স্মারকে স্বাক্ষরকারী চীনের বাণিজ্য সংগঠনগুলো হলো: গুয়াংডং চেম্বার অব কমার্স অফ ইমপোটার্স অ্যান্ড এক্সপোটার্স (জিডিসিসিআইই), চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক্স প্রডাক্টস (সিসিসিএমই) এবং গুয়াংজু চেম্বার অব কমার্স ফর আউটবাউন্ড বিজনেস’।  ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং চীনের চেম্বারেরগুলোর প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সহযোগিতা স্মারকগুলো স্বাক্ষর করেন।

এছাড়াও বর্তমানে চীন সফরকারী ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের সদস্যরা চায়না ফরেন ট্রেড সেন্টারে অনুষ্ঠিত ১৩৯তম ক্যান্টন ফোয়ারের ট্রেড ব্রিজ-বাংলাদেশ ম্যাচমেকিং ইভেন্ট এ অংশ নিয়ে প্রায় ২৭০টি চাইনার কোম্পানির সাথে বিটুবি সেশনে বাণিজ্যিক তথ্য আদান-প্রদান করেন।

অনুষ্ঠানের নির্ধারিত বাণিজ্য আলোচনা সেশনে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, চীন বৈশ্বিক বাণিজ্যের অন্যতম চালিকা শক্তি ও বিভিন্ন পণ্যের শীর্ষ উৎপাদনকারী দেশ এবং বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের আমদানির একটি বড় অংশ চীন। গত অর্থবছরে যার পরিমাণ ছিল প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, “বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ হলো চীন এবং ইতোমধ্যে চীনের উদ্যোক্তারা বিভিন্ন খাতে প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।”

তিনি জানান, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোটিভ, লাইট ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর এবং উচ্চ প্রযুক্তি শিল্পে দুই দেশের সহযোগিতা ও বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। 

বিশেষ করে স্টার্টআপ, ফিনটেক, এগ্রি-টেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োটেকনোলজি, স্বাস্থ্য সেবা, ফার্মাসিউটিক্যাল এবং সাপ্লাইচেইনে প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনমূলক অংশীদারিত্বের মাধ্যমে উভয় দেশের উদ্যোক্তারা উপকৃত হতে পারেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ এখন বৈশ্বিক বাজারে নতুন শক্তি
জিনস রপ্তানি: বাংলাদেশ এখন বৈশ্বিক বাজারে নতুন শক্তি
বিশ্ববাজারে জ্বালানিতে স্বস্তি, নজর এখন সরকারের সিদ্ধান্তে
হরমুজ উত্তেজনার অবসান বিশ্ববাজারে জ্বালানিতে স্বস্তি, নজর এখন সরকারের সিদ্ধান্তে
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম