• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সামাল দিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৫ পয়সা হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কাজে লাগিয়ে বাস মালিক সমিতির কিছু প্রভাবশালী নেতা সরকারের সঙ্গে সমন্বয় করে একচেটিয়া ভাড়া বাড়ানোর চেষ্টা করছে। এতে অতীতের সরকারের নীতির পুনরাবৃত্তি ঘটছে বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, রাতের অন্ধকারে ভাড়া বৃদ্ধির বিষয়ে গোপন বৈঠক করা হচ্ছে, যা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করে বলেন, গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে বাদ দিয়ে বিআরটিএ সদর দপ্তরে গোপনে ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন খবর পাওয়ার পর তারা তাৎক্ষণিকভাবে এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, অতীতে তিন দফায় জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা করে কমানোর পর বাস ভাড়া ৩ পয়সা হারে কমানো হয়েছিল। একইভাবে ২ টাকা কমানোর পর ভাড়া ২ পয়সা কমানো হয়। কিন্তু এবার প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ার পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আমলাতন্ত্রকে ব্যবহার করে এর চেয়ে বেশি ভাড়া বাড়ানো হলে সরকারের জনপ্রিয়তা কমবে এবং জনরোষ সৃষ্টি হতে পারে। তাই বাস মালিক সমিতিকে একচেটিয়া সুবিধা দেওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক