• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

চার ম্যাচ আগেই বুন্দেসলিগা শিরোপা আবারও বায়ার্নের

স্পোর্টস ডেস্ক    ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

জার্মান বুন্দেসলিগায় আবারও শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ভিএফবি স্টুটগার্ট-কে ৪-২ গোলে হারিয়ে ৩৫তম বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছে বাভারিয়ান পরাশক্তিরা।

এই জয়ের মাধ্যমে বায়ার্ন টানা ১৪ মৌসুমের মধ্যে ১৩ বার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলো। এর ব্যতিক্রম ছিল ২০২৩–২৪ মৌসুম, যখন সবাইকে চমকে দিয়ে শিরোপা জিতেছিল বায়ার লেভারকুসেন, যার কোচ ছিলেন জাবি আলোনসো।

এবার চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে বায়ার্ন। শনিবার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান নেমে আসে ১ পয়েন্টে। এরপর আজকের জয়ে ৩০ ম্যাচে বায়ার্নের পয়েন্ট দাঁড়ায় ৭৯, যেখানে ডর্টমুন্ডের পয়েন্ট ৬৪।

গোলের পর হ্যারি কেইন।

ম্যাচে শুরুটা ভালো ছিল না বায়ার্নের। পয়েন্ট তালিকার চারে থাকা স্টুটগার্ট ২১ মিনিটে ক্রিস ফুয়েরিখের গোলে এগিয়ে যায়। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন।

৩১ থেকে ৩৭ মিনিটের মধ্যে টানা তিন গোল করে তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গোল করেন রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন এবং আলফোনসো ডেভিস।

৫২ মিনিটে হ্যারি কেইন গোল করে জয় নিশ্চিত করেন বায়ার্নের। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে চেমা আন্দ্রেসের গোলে ব্যবধান কমায় স্টুটগার্ট।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া