• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

টানা কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে এর মধ্যেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে।

এ অবস্থায় বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

বুধবার (২২ এপ্রিল) পর্যন্তও এসব বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার (২৩ ও ২৪ এপ্রিল) পর্যন্ত সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন বছরের প্রথম দিনে যেমন থাকবে ঢাকার আবহাওয়া
নতুন বছরের প্রথম দিনে যেমন থাকবে ঢাকার আবহাওয়া
দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা
দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা
সিলেট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি আশঙ্কা
সিলেট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি আশঙ্কা