• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে প্রায় ২মণ গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব

কুড়িগ্রাম প্রতিনিধি    ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ৭৬কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৩। আটককৃত উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আতিকুর রহমান নয়ন (৫০)।

রোববার (১৯ এপ্রিল) রংপুর র‌্যাব-১৩এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর কোম্পানি র‍্যাব-১৩ মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান পরিচালিত হয়। এসময় আতিকুর রহমান নয়ন (৫০) এর নিজ বসতবাড়িতে অভিযানের সময় তার শয়ন ঘরের খাটের নীচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ মাদক ব্যবসায়ী আতিকুর রহমান নয়নকে আটক করে র‍্যাব-১৩।

রংপুর র‌্যাব-১৩এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিসহ জব্দকৃত আলামত ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেলপথে কার্গো পরিবহন ১৬ থেকে ১৮ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে
রেলপথ মন্ত্রী রেলপথে কার্গো পরিবহন ১৬ থেকে ১৮ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে
চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার
নৌপরিবহন মন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার
বন্ধ থাকা পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা
বন্ধ থাকা পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা