• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক

বাকৃবি প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পি.এম.
অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। 

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় অনুষদীয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের কাছে অনুষদের প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে অনুষদের সাবেক ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত এবং কর্মরত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার তাঁর কার্যকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অন্যদিকে, নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে প্রভাষক, ২০১৯ সালে সহকারী অধ্যাপক এবং একই বছরে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে নারী উন্নয়ন ফোরামের কার্যক্রম নিষ্ক্রিয়
পঞ্চগড়ে নারী উন্নয়ন ফোরামের কার্যক্রম নিষ্ক্রিয়
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৫০০০ টন জ্বালানি তেল
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৫০০০ টন জ্বালানি তেল
চাঁদা দাবির অভিযোগে বিয়ের অনুষ্ঠানে হামলা, আহত ৪
চাঁদা দাবির অভিযোগে বিয়ের অনুষ্ঠানে হামলা, আহত ৪