• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পি.এম.
দেশব্যাপী শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান কর্মসূচি: ছবি: সংগৃহীত

সারাদেশে একযোগে সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান কর্মসূচি। এর আগে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় ৫ এপ্রিল থেকে এবং ১২ এপ্রিল থেকে ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। একই সময়ে হাম ও এর জটিলতায় ২১৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

হঠাৎ করে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য খাতে। এ বিষয়ে সাম্প্রতিক এক অনুষ্ঠানে (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলন) বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, অতীতে শিশুদের ব্যাপক হারে হামের টিকা না দেওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি এটিকে ‘গুরুতর প্রশাসনিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করায় কিছুটা হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, অসুস্থ বা জ্বরে আক্রান্ত শিশুদের আপাতত টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়া উচিত। পাশাপাশি, যেসব শিশু প্রথম ডোজ নিয়েছে, তাদের ক্ষেত্রে চার সপ্তাহ পূর্ণ না হলে পরবর্তী ডোজ দেওয়া হবে না।

ভিওডি বাংলা/জা
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত
সোসাইটি অব প্লাস্টিক সার্জনস ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী