• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেসিকে ছাপিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

পুরোনো অ্যাকশনে এহসানুল হক মিলন, কী দেখলেন জানালার ফাঁক দিয়ে

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

আবার যেন সেই পুরোনো অ্যাকশন। সেই হেলিকপ্টার উড়িয়ে কেন্দ্রে কেন্দ্রে নকল ধরা ড. আ ন ম এহসানুল হক মিলন দমে যাননি ফেসবুকের বটবাহিনীর অপপ্রচারে।

পরীক্ষাকেন্দ্রের পুরোনো ভবনের বারান্দায় ধুলোমাখা জানালার কাচের একটি সরু ফাঁক দিয়ে ভেতরের দিকে ঝুঁকে নিবিষ্ট মনে তাকিয়ে থাকা শিক্ষামন্ত্রী। এক হাত পেছনে। চোখে চশমা আর কানে এয়ারপড। মন্ত্রীর এমন একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে এনটিআরসিএর অধীন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন রাজধানীর কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে প্রথাগত পরিদর্শনের বাইরে তার এমন নিবিড় পর্যবেক্ষণ নজর কেড়েছে সংশ্লিষ্টদের।

এদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার পর ড. মিলন একে একে রাজধানীর সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। কেন্দ্র সচিবদের সঙ্গে আলাপকালে মন্ত্রী পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ‘ক’ গ্রুপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সূচি অনুযায়ী, ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং সবশেষ ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকার মোট ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের বদলি-পদায়নে নতুন নীতিমালা
প্রাথমিকের বদলি-পদায়নে নতুন নীতিমালা
মানারাতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন
মানারাতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন
শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে দক্ষ শিক্ষক অপরিহার্য: ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে দক্ষ শিক্ষক অপরিহার্য: ববি হাজ্জাজ