• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

পাবনা প্রতিনিধি    ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার চাটমোহরে আম পেড়ে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোর ছাত্রের বিরুদ্ধে। পরে তাকে আটক করে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পরে ধর্ষণের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এ ঘটনায় থানায় শিশুটির বাবা বাদী হয়ে মমলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে ওই শিশুটি বাড়ির পাশে একাই খেলাধূলা করছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসায় পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। 

পরে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

কান্নাজড়িত কন্ঠে ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, ‘আমরা কোন সমাজে বাস করছি যেখানে শিশুও নিরাপদ নয়! বাবা হয়ে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছি না। যে আমার মেয়ের এই অবস্থা করেছে তার ফাঁসি চাই।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা বলেন, শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি জামা কাপড় ও গোপনাঙ্গে কিছু স্পাম এর আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

তিনি আরো জানান, অভিযুক্তকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে  শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ১৪৪ ধারা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ
পাংশায় ১৪৪ ধারা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ
কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালন
কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালন
গৌরীপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
গৌরীপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু