{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

হরমুজে ট্যাংকারে গুলিবর্ষণ, বাড়লো উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই একটি জ্বালানিবাহী ট্যাংকারকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে, যা ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় ওই ট্যাংকারে হামলা চালানো হয়। সংস্থাটির দাবি, অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গানবোট থেকে হামলা হয়েছে।

ইউকেএমটিও আরও জানায়, ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে থাকা একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে আইআরজিসির দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়। তবে এতে ব্রিটিশ ট্যাংকার ও এর ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন। হামলায় কী ধরনের ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার মধ্যেই শুক্রবার হঠাৎ করে হরমুজ প্রণালি ‘উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছিল ইরান। কিন্তু বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সীমিত সময়ের সেই অনুমতির কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার (১৮ এপ্রিল) আবারও প্রণালিতে নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প