• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘আমিই পুরো দুনিয়ার রাজা’

বিনোদন ডেস্ক    ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ভক্তদের হৃদয় জয় করা বলিউড সুপারস্টার শাহরুখ খান এবার অস্কার অ্যাকাডেমির বিশেষ সম্মানে আবারও আলোচনায়। তাঁর জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’-এর একটি দৃশ্য সম্প্রতি অস্কারে শেয়ার করা হয়েছে, যা ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই বলিউড বাদশাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটির একটি ছবি শেয়ার করে শাহরুখ খান লেখেন— ধন্যবাদ অ্যাকাডেমি, আমার এই স্মৃতি সতেজ করার জন্য। এখন আমি সত্যিই অনুভব করছি যে, ‘আমিই পুরো দুনিয়ার রাজা। হাহা।’

অস্কার অ্যাকাডেমি ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি অংশ শেয়ার করে ক্যাপশনে লিখেছে—‘ভাগ্যের একটা ব্যাপার আছে। ছবিটি ওম শান্তি ওম।’

উল্লেখ্য, ফারাহ খান পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমাটি শাহরুখ খানের ক্যারিয়ারে অন্যতম জনপ্রিয় কাজ হিসেবে বিবেচিত। ছবিটি ২০০৭ সালে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ১৪৮.২০ কোটি রুপি আয় করে, যার মধ্যে ভারতে আয় ছিল ১০৫.৬৩ কোটি রুপি।

সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন, যিনি এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন রামপাল, কিরণ খের ও শ্রেয়াস তালপাড়ে।

এদিকে ছবির পরিচালক ফারাহ খানও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আমি অ্যাকাডেমি, শাহরুখ খান, ময়ূর পুরীকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে এই পোস্ট পাঠিয়েছেন। পিকচার আভি বাকি হে মেরে দোস্ত।’

শাহরুখ খান সর্বশেষ ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা গিয়েছিল। এর মধ্যে ‘পাঠান’ বিশ্বব্যাপী আয় করে ১০৫৫ কোটি রুপি, ‘জওয়ান’ আয় করে ১১৬০ কোটি রুপি এবং ‘ডাঙ্কি’ আয় করে ৪৫৪ কোটি রুপি।

বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘কিং’ সিনেমার শুটিংয়ে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান ও অভিষেক বচ্চন। ধারণা করা হচ্ছে, সিনেমাটি চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পেতে পারে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ