• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর আবেগঘন বার্তা এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পি.এম.
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখ-এর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পরাজয়ের হতাশা স্বীকার করলেও তিনি জোর দিয়ে বলেছেন, দলকে দায়িত্ব নিতে হবে এবং দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। পাশাপাশি তিনি ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, সান্তিয়াগো বার্নাব্যুতে খুব শিগগিরই সাফল্য ফিরে আসবে।

রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন এখনও অধরাই রয়ে গেল এমবাপ্পে। দ্বিতীয় লেগে দারুণ লড়াই করেও দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে পিছিয়ে থেকে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে স্প্যানিশ জায়ান্টরা।

শেষ বাঁশি বাজার পর পুরো ম্যাচে লড়াকু পারফরম্যান্স দেখানো এমবাপে সামাজিক মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন। একই সঙ্গে দলের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় এমবাপে লিখেছেন, ‘আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না। এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়া খুবই হতাশাজনক। তবে আমাদের সামনে এগোতে হবে। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও কঠোরভাবে মূল্যায়ন করতে হবে। আমরা কখনো হাল ছাড়ব না। মাদ্রিদে ব্যর্থতা কোনো বিকল্প নয়, ভবিষ্যতেও হবে না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি— আমরা আবার জয়ের ধারায় ফিরব, খুব শিগগিরই।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া