{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

হরমুজ ইস্যুতে ৪০ দেশের ভার্চুয়াল বৈঠকের ডাক

   ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এ লক্ষ্যে শুক্রবার একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে দেশ দুটি, যেখানে প্রায় ৪০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে প্রণালিটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়ে আলোচনা হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, বিশ্বনেতারা একটি আন্তর্জাতিক মিশন গঠনের মাধ্যমে হরমুজ প্রণালি সচল করার বিষয়ে পদক্ষেপ নিতে পারেন।

এ বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা ইরানকে ঘিরে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তেহরান নিজেদের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে। যুদ্ধবিরতির পর এটি খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও পরিস্থিতি উল্টো দিকে মোড় নেয়। গত সোমবার যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর অবরোধ আরোপ করে।

এদিকে চলমান সংঘাত নিয়ে আশাবাদী অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং খুব শিগগিরই এর সমাপ্তি ঘটবে।

নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত শেষের দিকে যাচ্ছে।” শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং যুদ্ধ ‘সাফল্যের সঙ্গে’ এগোচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প