{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

আবারো ব্যর্থ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আবারও মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে।  যুদ্ধ শুরু হওয়ার প্রায় সাত সপ্তাহের মাথায় এটি ছিল এ ধরনের চতুর্থ ভোট, যেখানে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হলো।

স্থানীয় সময় বুধবার হওয়া ভোটে প্রস্তাবটির বিপক্ষে ৫২টি এবং পক্ষে ৪৭টি ভোট পড়ে। প্রস্তাবটি পাস হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালাতে পারতেন না।

ডেমোক্র্যাটরা বলেছেন, তারা আইনপ্রণেতাদের অবস্থান স্পষ্ট করতে নিয়মিত সিনেটে এ ধরনের প্রস্তাব তুলবেন। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন বিবিসিকে বলেন, ভোট সফল না হলেও এই প্রস্তাব জনগণকে বুঝতে সহায়তা করবে যে, এই যুদ্ধের দায় কার কাঁধে।

অন্যদিকে বেশির ভাগ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করেন। তবে তাদের কেউ কেউ বলেছেন, ৬০ দিনের সীমা অতিক্রম করলে তারা অবস্থান পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারেন।

মিসৌরির রিপাবলিকান সিনেটর জশ হাউলি বলেন, প্রশাসন বর্তমানে যুদ্ধক্ষমতা আইনের শর্তের মধ্যে রয়েছে বলে তিনি মনে করেন। তাই বুধবার তিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।

তবে তিনি আরও জানান, যদি প্রশাসন সংঘাত কমিয়ে আনার প্রমাণ দিতে না পারে এবং ৩০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন না নেয়, তাহলে তখন তিনি নতুন করে যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের পক্ষে অবস্থান নেবেন।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প