• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেসিকে ছাপিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

সিলেট প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

অনলাইন ক্লাসের প্রতি নিজের ব্যক্তিগত অনাগ্রহের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এটি এখন বৈশ্বিক বাস্তবতা, তাই ডিজিটাল শিক্ষার দিকে এগিয়ে যেতেই হবে।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, “আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ডিজিটালাইজেশনের দিকে আমাদের যেতে হবে। আপনাদের এ কাজে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায় স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে পাঠদান চালু করা হয়েছিল, যা নিয়ে নানা সমালোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয় বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রায় ৭০০–৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সেখানে কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি। তিনি নিজেও অনলাইন ক্লাস চান না বলে উল্লেখ করেন, তবে বৈশ্বিক বাস্তবতায় এটি এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, স্কুল-কলেজগুলোকে ধাপে ধাপে সোলার এনার্জির আওতায় আনা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের বদলি-পদায়নে নতুন নীতিমালা
প্রাথমিকের বদলি-পদায়নে নতুন নীতিমালা
মানারাতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন
মানারাতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন
শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে দক্ষ শিক্ষক অপরিহার্য: ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে দক্ষ শিক্ষক অপরিহার্য: ববি হাজ্জাজ