• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পি.এম.
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় তিনি গাড়িযোগে টেকনাফ স্থলবন্দরে পৌঁছান।  সেখানে তাকে স্বাগত জানান বন্দরের কর্মকর্তারা।

বন্দর কর্তৃপক্ষ জানায়,  মন্ত্রী টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে গিয়ে পরিস্থিতি দেখেন।  ঘুরে ঘুরে বন্দরের গুদাম, ভবন এবং বন্দরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।  এছাড়া বন্দর ভবনের ছাদের ওপর উঠে নাফ নদীর জলসীমা দেখেন।

স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘পরিদর্শনকালে মন্ত্রীকে বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।  একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে কখন থেকে স্থলবন্দরের কার্যক্রম স্থবির রয়েছে, সেটি জানানো হয়।’

মন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে কক্সবাজারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর, প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ আটক ১
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ আটক ১
কালিয়ায় বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
কালিয়ায় বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর ইজারাদাররা
৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর ইজারাদাররা