• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলা, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় কারখানায় দায়িত্বরত আনসার সদস্যদের সাহসিকতায় ৩ ডাকাতকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা যায়, ভোররাতে ডাকাত দলের সদস্যরা কারখানার ভেতরে ঢুকে তামা, পিতল, ইলেকট্রিক মোটর ও মূল্যবান বৈদ্যুতিক ক্যাবল লুট করার সময় আনসার সদস্যদের নজরে পড়ে। বাধা দিলে ডাকাতরা আনসার সদস্যদের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার পি.সি মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে বাকিরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকার জাবেদ (২৭), শরিফুর রহমান (২৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাসিন্দা মো. রাসেল (২৯)।

প্রতিষ্ঠানটির ডিজিএম (এইচআর অ্যান্ড এডমিন) ইমরুল কাদের ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট করা বৈদ্যুতিক ক্যাবল, দেশীয় রামদা ও কিরিচ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলাচিপায় কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে প্রযুক্তি দিকনির্দেশনা কর্মসূচি
গলাচিপায় কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে প্রযুক্তি দিকনির্দেশনা কর্মসূচি
জ্বালানি সুবিধা না নেয়ার সিদ্ধান্ত মন্ত্রী ফকির মাহবুব আনামের
জ্বালানি সুবিধা না নেয়ার সিদ্ধান্ত মন্ত্রী ফকির মাহবুব আনামের
সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের সমাবেশ
বাঁধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের সমাবেশ