• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিজিবির সহায়তা

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ১১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গার অযোদ্ধা এলাকায় ফেনীছড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হওয়া দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী, শস্য বীজ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পলাশপুর জোন, খেদাছাড়া ব্যাটালিয়ন।

সোমবার (১২ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে এসব খাদ্যসামগ্রী ও শস্য বীজ বিতরণ করেন বিজিবির পলাশপুর জোন কমান্ডার লে. কর্নেল মুহা. শাহীনূল ইসলাম।


পাশাপাশি অসুস্থ জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক।

এ সময় পলাশপুর জোনের অতিরিক্ত পরিচালক মেজর মো. জাহিন আবদুল্লাহ ও সহকারী পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হক ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নিষিদ্ধ করতে চাওয়া জাপা নেতার বাড়িতে রাত্রিযাপন নাহিদ-হাসনাতের
চাঁদা না পেয়ে দিন-দুপুরে হামলা-ভাঙচুর
‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’
ফাইল ছবি
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ