{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

নীরবতা ভাঙলেন ট্রাম্প, দিলেন হরমুজ প্রণালিতে ‘নৌ অবরোধ’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক    ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২১ ঘণ্টার ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার পর বেশ কয়েক ঘণ্টা নীরব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এই নীরবতা বিশ্বজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করে। এমন পরিস্থিতিতে নীরবতা ভেঙে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প জানান, পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকে বেশিরভাগ বিষয় নিয়ে অগ্রগতি হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। এর জেরে যুক্তরাষ্ট্র এখন কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, অবিলম্বে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ কার্যকর করার প্রক্রিয়া শুরু করবে।

ট্রাম্প আরও বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে মাইন পেতে রেখে বিশ্বকে ভয় দেখাচ্ছে এবং এটিকে তিনি ‘বিশ্বব্যাপী চাঁদাবাজি’ হিসেবে উল্লেখ করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো জাহাজ ইরানকে টোল দিলে সেটিকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি জানান, প্রণালিতে পেতে রাখা মাইন ধ্বংসের কাজও শুরু করা হবে। যদি কোনো ইরানি বাহিনী মার্কিন বা বেসামরিক জাহাজের ওপর হামলা চালায়, তাহলে কঠোর সামরিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পরিস্থিতির অবসান কীভাবে করতে হবে, তা ইরান ভালোভাবেই জানে।
তিনি আরও বলেন, এই অবরোধে অন্যান্য দেশও যুক্ত হতে পারে এবং ইরানকে এই পরিস্থিতি থেকে কোনো ধরনের অর্থনৈতিক লাভ করতে দেওয়া হবে না।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প