• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেলিব্রিটি প্রার্থী বিতর্কে বিএনপির কঠোর অবস্থান : রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পি.এম.
ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী বলেছেন, দলের মনোনয়ন প্রক্রিয়ায় এবার সংগঠন করার দক্ষতা, মেধা ও মননশীলতা-সব মিলিয়ে প্রার্থী নির্বাচন করা হবে।

 তিনি জানান, মনোনয়ন ফরম সংগ্রহ বা জমাদানের সময়সীমা আপাতত নির্ধারিত থাকলেও ঊর্ধ্বতন নেতৃত্ব চাইলে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

আজ রোববার (১২ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই, আজই সময়সীমা শেষ হবে।  তবে পার্টির চেয়ারপারসন বা ঊর্ধ্বতন নেতৃত্ব নির্দেশ দিলে সময় বাড়ানো হতে পারে।

সেলিব্রিটি প্রার্থী ইস্যুতে কঠোর অবস্থান সাম্প্রতিক সময়ে কিছু সেলিব্রিটির মনোনয়ন প্রত্যাশা নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে রিজভী বলেন, দলে সেলিব্রিটি আসা অস্বাভাবিক নয়, তবে তাদের প্রতি অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বিশ্বের বহু দেশে সেলিব্রিটিরা রাজনীতিতে আসেন। যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগান থেকে শুরু করে ভারতে বহু শিল্পী নির্বাচিত হয়েছেন।

তিনি আরও যোগ করেন, মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় না হলেও একজন বড় শিল্পী বা কণ্ঠশিল্পীর রাজনৈতিক সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রিজভীর ভাষায়, সবাইকে কি রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? একজন বিখ্যাত শিল্পী যদি দলের পক্ষে অবস্থান নেন, সেটাও বড় অবদান।

তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে সেলিব্রিটি প্রার্থীদের সঙ্গে “অশোভন আচরণ” করা হয়েছে, যা দলে গ্রহণযোগ্য নয়।

“দলের নিবেদিত ও সুরুচিসম্পন্ন কেউ এ ধরনের আচরণ করতে পারে না,”—বলে তিনি সতর্ক করে দেন এবং জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রিজভী বলেন, বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তবে প্রার্থী নির্বাচনে শেষ কথা হবে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠা।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনে মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত
নয়াপল্টনে মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত
বিকালে দল ছাড়ার ঘোষণা এনসিপি নেতার, রাতে বহিষ্কার
বিকালে দল ছাড়ার ঘোষণা এনসিপি নেতার, রাতে বহিষ্কার
কারিনা কায়সারের জানাজা শেষে এনসিপির বিক্ষোভ মিছিল
কারিনা কায়সারের জানাজা শেষে এনসিপির বিক্ষোভ মিছিল