{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

বিগত সরকারের অসাবধানতার কারণে হামের সমস্যা সৃষ্টি হয়েছে : ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ১২:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বিগত সরকারের অসাবধানতার কারণে হামের এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। 

তিনি বলেন, হঠাৎ করে এই বিষয়টা (হামের প্রাদুর্ভাব) এসেছে এমন কথা নয়। বিগত সরকারের অসাবধানতার কারণে আজকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা সিটি করপোরেশনের দায়িত্বে থেকে অনেক কিছু ফেইস করছি। মাঝখানে তারা (বিগত সরকার) অনেক সময় কাটিয়েছে। সেই সময়ে ঠিক কাজটা যদি করতো, তাহলে আজকে নতুন সরকারের উপর এ ধরনের চাপ পড়তো না। 

রবিবার (১২ এপ্রিল) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আব্দুস সালাম বলেন, আজকে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রী যে বলিষ্ঠ ভুমিকা পালন করছে, কিন্তু বিরোধী দল চেয়েছে এটা মারাত্মক আকারে ধারণ করুক। কিন্তু, তাদের (প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রী) সাহসী ভূমিকার কারণে তারা এটাকে (হাম) সাথে সাথে ধরতে পেরেছেন এবং রোধ করতে সক্ষম হয়েছেন। এটা (হাম) একটি জাতীয় সমস্যা। 

তিনি বলেন, আজকের এই সরকার ক্ষমতায় আসার পরে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বলিষ্ঠতার সাথে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা আশা করি আজকে শুধু হাম নয়, রাষ্ট্রের আরো যে সমস্ত সমস্যা আছে, সকল সমস্যা মোকাবেলা করা সরকারের দায়িত্ব। 

তিনি আরও বলেন, দেশকে আরো সমস্যায় কিভাবে ফেলা যায়, এর জন্য কিছু শক্তি চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি জনগণকে সাথে নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। আগামীতে যেকোনো সমস্যা আসলেও, আমরা সবাই মোকাবেলা করবো।     

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের
ছবি: ভিওডি বাংলা
ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির
ছবি: সংগৃহীত
একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’