• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিরতে পারেন সাকিব, নির্বাচক হাবিবুল বাশারের ইঙ্গিত

ক্রীড়া প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৮:০২ এ.এম.
অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

শনিবার (১১ এপ্রিল) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাকিবের দলে ফেরা নির্ভর করবে তার প্রস্তুতি, ফিটনেস এবং প্রাপ্যতার ওপর।

তিনি জানান, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাকিবের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং খেলার ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে তাকে দলে নেওয়ার বিষয়টি ভাবা হবে।

হাবিবুল বাশার বলেন, সাকিবের সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে। তিনি জানতে চেয়েছেন, সাকিব খেলতে প্রস্তুত কি না। বর্তমানে যেখানে তিনি অবস্থান করছেন, সেখানে নিয়মিত ক্রিকেট খেলার সুযোগ কম থাকায় ম্যাচ ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ফিটনেস অনুশীলন করা সম্ভব হলেও নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটে না থাকাটা বড় বিষয়। এসব দিক বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সুমন জানান, সবকিছু অনুকূলে থাকলে সাকিবকে দীর্ঘমেয়াদে দলের অংশ হিসেবে দেখতে চায় নির্বাচক কমিটি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক