• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার দর্শনা সীমান্তে নারী-শিশুসহ আটক ১০ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার

সুন্দরবনে কোস্টগার্ড অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক ৫

সাতক্ষীরা প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া অন্য বনদস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা ৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকোপের বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টায় কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতদের ধাওয়া করে ২টি একনালা বন্দুক, ২৩ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি, ৫ পিস ইয়াবা ও নগদ ১১০০ টাকাসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ জন সদস্যকে আটক করে তাদের আস্তানা ধ্বংস করা হয়।

আটককৃত ডাকাত মো. সোহাগ হাওলাদার (৩৫) বাগেরহাটের শরণখোলা ও বাবুল সানা (৪২) খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। উভয়ে দীর্ঘদিন যাবৎ ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।

অপরদিকে, আরও একটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত মঙ্গলবার সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগরের হোগলডরা খাল সংলগ্ন এলাকা হতে ১টি নৌকাসহ ৩ জন জেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করছে। প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে, ওই এলাকায় গত ১ এপ্রিল সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ১টি নৌকাসহ ৩ জন জেলে এবং ডাকাতদের ব্যবহৃত ১টি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকি-টকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি ও ১টি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫) সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।

আটক ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গত দেড় বছরে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন ডাকাত সদস্য আটক করা হয়েছে। অভিযানগুলোতে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাওনা টাকা আদায়ে জানাজা-দাফন আটকে দিলেন বিএনপি নেতা
পাওনা টাকা আদায়ে জানাজা-দাফন আটকে দিলেন বিএনপি নেতা
ভাঙ্গুড়ায় তরঙ্গের উদ্যোগে ঈদ আনন্দ মেলা-সার্কাস অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় তরঙ্গের উদ্যোগে ঈদ আনন্দ মেলা-সার্কাস অনুষ্ঠিত
আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার
আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার