• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত দিল ভারত একদিনে হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু

সংরক্ষিত নারী আসনে ৭ শতাধিক ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে দলটির নারী নেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। 

শুক্রবার এই কার্যক্রম শুরু হওয়ার পর শনিবার (১১ এপিল) দুপুর পর্যন্ত ৭ শতাধিক ফরম বিতরণ করেছে বিএনপি।

আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা। 

নির্বাচনের তফসিল অনুযায়ী প্রতি ছয়জন সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে বিএনপি জোটের ভাগে ৩৬টি আসন পড়ছে। 

বাকি আসনগুলোর মধ্যে জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন সরাসরি জনগণের ভোটে নয়, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে শুধু সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন প্রার্থীরা।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনে মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত
নয়াপল্টনে মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত
বিকালে দল ছাড়ার ঘোষণা এনসিপি নেতার, রাতে বহিষ্কার
বিকালে দল ছাড়ার ঘোষণা এনসিপি নেতার, রাতে বহিষ্কার
কারিনা কায়সারের জানাজা শেষে এনসিপির বিক্ষোভ মিছিল
কারিনা কায়সারের জানাজা শেষে এনসিপির বিক্ষোভ মিছিল