• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল ১০ দিনের সফরে চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিওডি বাংলার সম্পাদক আবদুস সালাম স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

রাজৈরে গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

বরিশাল প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ০১:১৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা কুডিব্রীজ এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ঘটনার ১২ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয়রা মরদেহের পরিচয় নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছেন।

 শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে ওই মাদ্রাসা ছাত্র টেকেরহাট বন্দর থেকে মাহিন্দ্রা গাড়িতে করে নিজ গন্তব্যে ফিরছিল। পথে আলমদস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর। দুর্ঘটনার সময় সে মাদ্রাসার পোশাক পরিহিত ছিল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত লাগায় নিহতের মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, ফলে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে ঘটনার ১২ ঘণ্টা পরও তার নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

রাজৈরের মোস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ময়নাতদন্ত না করার বিষয়ে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে আশপাশের একাধিক মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত গাড়িটি শনাক্তে তদন্ত চলছে এবং সড়ক দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় ট্রলার ডুবে ২৩ গরুসহ ব্যাপারী নিখোঁজ
পদ্মায় ট্রলার ডুবে ২৩ গরুসহ ব্যাপারী নিখোঁজ
পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ