• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রশ্নফাঁসে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

চট্টগ্রাম প্রতিনিধি    ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পি.এম.
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁসের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে ‘এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে পাবলিক পরীক্ষা আইন আরও শক্তিশালী করা হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাইবার অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পরিবেশ পর্যবেক্ষণ ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। কেন্দ্রগুলোতে প্রবেশের সময় কঠোর তল্লাশি নিশ্চিত করতে হবে এবং কোনো অবস্থাতেই নকল বা অবৈধ উপকরণ নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। এ বিষয়ে কেন্দ্র সচিবদের সর্বোচ্চ দায়িত্বশীলতা দেখাতে হবে।

খাতা মূল্যায়নের ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আংশিক উত্তরের জন্য আংশিক নম্বর দিতে হবে। তবে অযৌক্তিকভাবে নম্বর বাড়ানো বা কমানো যাবে না। এ ক্ষেত্রে খাতা মূল্যায়নে নমুনাভিত্তিক পদ্ধতি চালুর কথাও জানান তিনি।

মন্ত্রী জানান, ভবিষ্যতে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে মূল্যায়নে সমতা নিশ্চিত করা যায়।

শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানভিত্তিক কোচিং চালুর ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বাইরের কোচিং নির্ভরতা কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে।

সভায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নেত্রকোনার সাতপাইয়ের কুখ্যাত চোর পাখি ও ওয়াসিম গ্রেপ্তার
নেত্রকোনার সাতপাইয়ের কুখ্যাত চোর পাখি ও ওয়াসিম গ্রেপ্তার