• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির রুবেলের জয়

শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পি.এম.
মাহমুদুল হক রুবেল-ছবি-ভিওডি বাংলা

বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১২৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এছাড়া বাসদের কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।

নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৭টায় এবং বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও স্বাভাবিক ছিল। তবে কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ আসনে মোট ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনের সঙ্গে এ আসনেও ভোট হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়েছিল। পরে পুনঃনির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবির ৬ মেধাবী শিক্ষার্থী পেলেন ইউজিসি মেধাবৃত্তি
বাকৃবির ৬ মেধাবী শিক্ষার্থী পেলেন ইউজিসি মেধাবৃত্তি
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত