• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ এ.এম.
সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায়। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের সাবেক এমপি আটক
আ.লীগের সাবেক এমপি আটক
দিল্লিতে প্রকাশ্যে আ’লীগ নেতাদের সংবাদ সম্মেলন
দিল্লিতে প্রকাশ্যে আ’লীগ নেতাদের সংবাদ সম্মেলন
সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের
সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের