• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আবু সাঈদ হত্যা

গ্রেপ্তার ছয় আসামি হাজির, ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার

আদালত প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)।

এরই মধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কারাগার থেকে প্রিজনভ্যানে তাদের নিয়ে আসা হয়। রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

ছয় আসামি হলেন— এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

রায় ঘোষণার দিন ট্রাইব্যুনালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন।

আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ২০২৫ সালের ২৪ জুন। ৩০ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ে এবং একই দিন ৩০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ৬ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার শুরু হয় ২৭ আগস্ট, এরপরপরই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার প্রথম সাক্ষী ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মুকুল হোসেন। সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১৩ জানুয়ারি পর্যন্ত, মোট ২৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। তাদের মধ্যে অন্যতম সাক্ষী ছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

সাক্ষ্যগ্রহণের পর ২০ জানুয়ারি যুক্তিতর্ক শুরু হয়, যা ২৭ জানুয়ারি পর্যন্ত চলে। রায় ঘোষণার জন্য ৫ মার্চ তারিখ নির্ধারণ করা হয়। আর তার ধারাবাহিকতায় আজ প্রকাশ করা হচ্ছে আলোচিত এ মামলার রায়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি