• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৬ হাজার টন অকটেন নিয়ে এলো 'সেন্ট্রাল স্টার'

চট্টগ্রাম প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’।  মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

জাহাজটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে। সেখানে অকটেন খালাস করা হবে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি সরাসরি মালয়েশিয়া থেকে জ্বালানি তেল নিয়ে এসেছে।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমটি সেন্ট্রাল স্টার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটারে পৌঁছেছে। জাহাজটিতে ২৬ হাজার টন অকটেন রয়েছে। বৃহস্পতিবার সকালে এটি বার্থিং করার কথা রয়েছে।’

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, আটটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং নয়টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের আগে পোশাক খাতে স্বস্তি
৯৯ শতাংশ কারখানার বেতন-বোনাস পরিশোধ ঈদের আগে পোশাক খাতে স্বস্তি
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অর্ধশত পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর পরিকল্পনা এনবিআরের
২০২৬-২৭ অর্থবছর অর্ধশত পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর পরিকল্পনা এনবিআরের