• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪

হামজাদের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বাফুফে

স্পোর্টস ডেস্ক    ৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিনিয়র জাতীয় দলের প্রধান কোচের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তি দিয়ে এই আহ্বান জানায় তারা।

জাতীয় দল কিংবা টপ টায়ার পেশাদার ক্লাবে ৫ বছরের কোচিং অভিজ্ঞতাসম্পন্ন ও এএফসি প্রো, উয়েফা প্রো কিংবা সমমানের লাইসেন্সধারী কোচরা জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন। নিয়োগ পেলে সিনিয়র জাতীয় দল, অলিম্পিক দল এবং অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘আমরা আমাদের সিনিয়র জাতীয় দল, অলিম্পিক দল এবং অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিতে একজন দূরদর্শী সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ খুঁজছি। আপনার যদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতার প্রমাণিত অভিজ্ঞতা থাকে এবং কৌশলগত উৎকর্ষতা উন্নয়নে গভীর আগ্রহ থাকে, তবে আমরা আপনার সম্পর্কে জানতে চাই।’

বাংলাদেশের বর্তমান কোচ হাভিয়ের কাবরেরা। তার অধীনে হামজা চৌধুরীরা গত ৩১ মার্চ সিঙ্গাপুরের কাছে হারে। এর কয়েকদিন পরই বাফুফে জানায়, তারা কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করবে না। এই এপ্রিলেই স্প্যানিশ কোচের মেয়াদ শেষ হচ্ছে। তিনি যদি আবার এই পদে আসীন হতে চান, তবে সিভি জমা দিয়ে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে।

কাবরেরাকে ২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব দেয় বাফুফে। তার অধীনে বাংলাদেশ দল কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখালেও ধারাবাহিক সাফল্যের অভাব নিয়ে সমালোচনা আছে। বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রত্যাশিত উন্নতি না হওয়ায় কোচিং প্যানেলে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছে ফেডারেশন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
ছবি: সংগৃহীত
পেনাল্টিতে এমবাপ্পের গোল, ১-০ তে এগিয়ে ফ্রান্স