{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

পহেলা বৈশাখ:

সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪শ’ টাকা

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পি.এম.
চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ: ছবি-ভিওডি বাংলা
চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ: ছবি-ভিওডি বাংলা

বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশকে ঘিরে বাড়ছে চাহিদা, পহেলা বৈশাখ আসতে এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও রাজধানীর মাছের বাজারে এরইমধ্যে উৎসবের আমেজ স্পষ্ট। তবে সরবরাহ কম থাকায় ইলিশের দাম লাফিয়ে বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আকারভেদে কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন চাপে, আর অনেকের কাছেই বৈশাখের ঐতিহ্য এখন বিলাসিতায় পরিণত হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার, শ্যামবাজার ও আফতাবনগরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের ইলিশের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩২০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ২৫০০ থেকে ২৮০০ টাকার মধ্যে। একইভাবে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৮০০ টাকায়।

৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি এখন ২৪০০ থেকে ২৫০০ টাকা, যা সপ্তাহখানেক আগে ছিল প্রায় ২১০০ থেকে ২২০০ টাকার মধ্যে। ছোট আকারের ইলিশের ক্ষেত্রেও দাম কম নয়। ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়, কোথাও কোথাও ২২০০ টাকাও চাওয়া হচ্ছে। আর ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের কেজি এখন ১৪০০ থেকে ১৬০০ টাকা, যা এক সপ্তাহ আগেও ১২০০ টাকার মধ্যে ছিল।

 বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকাই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। তাদের ভাষ্য অনুযায়ী, এ বছর জেলেরা জালে পর্যাপ্ত মাছ পাচ্ছেন না। নদী ও উজান এলাকায় ইলিশের উপস্থিতি কম, পাশাপাশি বিভিন্ন অঞ্চলে চলমান অভিযানের প্রভাবও পড়ছে সরবরাহে। ফলে বাজারে মাছ কম আসছে, আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়ছে।

কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী শুকুর আলী বলেন, “জেলেরা এখন খুব বেশি মাছ পাচ্ছে না, তাই বাজারে আমদানিও কম। সরবরাহ বেশি থাকলে আমরা কম দামে বিক্রি করতে পারতাম। বৈশাখ এলেই চাহিদা বাড়ে, কিন্তু এ বছর আমদানি কম থাকায় আগেভাগেই দাম বেড়ে গেছে।”

মহাখালী কাঁচা বাজারের মাছ বিক্রেতা ও শামীম মৎস্য ট্রেডার্সের কর্নধার মো. শামীম হোসেন বলেন, “মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। পহেলা বৈশাখ যত ঘনাবে, দাম আরও বাড়ার আশঙ্কা আছে। আমরা বরিশালসহ বিভিন্ন এলাকা থেকে মাছ আনি, কিন্তু এ বছর সরবরাহ তুলনামূলক কম। আগে এখানে কয়েকজন ইলিশ বিক্রি করতেন, এখন বেশি দামের কারণে অনেকে মাছ আনছেন না। তবে বৈশাখের দুই-তিন দিন আগে বাজারে মাছ কিছুটা বাড়তে পারে।”

তিনি আরও জানান, বর্তমানে বাজারে ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম। তবে উৎসব ঘনিয়ে এলে ক্রেতা ও সরবরাহ-দুটোই কিছুটা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে, দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। ধানমন্ডি থেকে কারওয়ান বাজারে মাছ কিনতে আসা সেলিনা বেগম বলেন, “প্রতি বছরই আমরা বৈশাখের কয়েকদিন আগে ইলিশ কিনি। কিন্তু এবার পছন্দমতো মাছও পাচ্ছি না, আবার দামও অনেক বেশি। কেজিতে ৩০০-৪০০ টাকা বেশি নিচ্ছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে কিনা, সেটাও সরকারকে খতিয়ে দেখা উচিত।”

গুলশান থেকে আসা রকিফুল ইসলাম বলেন, “অফিসের জন্য মাছ কিনতে এসেছি। ৮০০ গ্রাম ওজনের পাঁচ কেজি ইলিশ কিনলাম ২৪০০ টাকা কেজি দরে। প্রতি বছরই বৈশাখে মাছ কিনতে হয়, কিন্তু এবার দাম অনেক বেশি মনে হচ্ছে। বাজারে সরবরাহও কম মনে হয়েছে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আটাব নির্বাচন: দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল গণতান্ত্রিক ফ্রন্ট
জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি৭৭ প্রতিনিধিদের পৃথক বৈঠক। ছবি: সংগৃহীত
এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকাবে ইইউ ও জি৭৭
ছবি: সংগৃহীত
এফবিসিসিআইর সিদ্ধান্তে স্থগিত আটাব নির্বাচন