• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিকুঞ্জে আবাসিক ভবনে মদ ও শিসার বার

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পি.এম.
নিকুঞ্জে আবাসিক ভবনে মদ ও শিসার বার

রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে গোপনে পরিচালিত মিনি মদের বার ও শিসা (হুক্কা) বারের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, শিসা সরঞ্জাম ও হুক্কা উদ্ধার করা হয়েছে।

ডিএনসির উপপরিচালক মেহেদী হাসান মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জের একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। এসময় ভবনের ভেতরে অবৈধভাবে পরিচালিত মিনি বার ও শিসা বারের কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, শিসা তৈরির সরঞ্জাম ও একাধিক হুক্কা জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে গোপনে এই অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছিল এবং নির্দিষ্ট গ্রাহকদের সেবা দেওয়া হতো।

ডিএনসি জানায়, অভিযান এখনো চলমান। অভিযান শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিস্তারিত তথ্য জানানো হবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
বিমানবন্দর থেকে হঠাৎ উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী
ছবি: সংগৃহীত
মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪
জাতীয় আইনজীবী ফেডারেশনের পরিচিতি সভা
জাতীয় আইনজীবী ফেডারেশনের পরিচিতি সভা